জ্বর এবং সব ধরণের ব্যথার রুকইয়াহ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর এবং সব ধরনের ব্যথার ক্ষেত্রে এটি বলতে শিখিয়েছেন—
بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ
অর্থ: আল্লাহর নামে, যিনি মহান। আমি মহামহিম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের আগুনের উত্তাপ থেকে। (তিরমিজি, হাদিস নম্বর: ২০৮১)
হাদিসে বর্ণিত উপরোক্ত দোয়াটির পাশাপাশি সূরা আম্বিয়া-এর ৬৯ নম্বর আয়াত ৩/৭ বার পড়ে নিজ শরীরে ফুঁ দিতে পারেন। এবং পানিতে ফুঁ দিয়ে পান করতে পারেন। জ্বরের চিকিৎসায় এতেও বেশ উপকার পাওয়া যাবে—ইনশাআল্লাহ।
قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ (69) الأنبياء (21)
আরো পড়ুন—ব্যথার রুকইয়াহ