সাদাস্রাবের রুকইয়াহ আয়াত

সাদাস্রাবের রুকইয়াহ আয়াত

যাদের অতিরিক্ত সাদাস্রাবের সমস্যা, পিরিয়ডের দিনগুলোতে অতিমাত্রায় রক্তস্রাব, অথবা দীর্ঘদিন ধরে একটানা পিরিয়ড চলার সমস্যা রয়েছে — তারা নিচের আয়াতগুলো ৭ বার করে পড়ে পানিতে ফুঁ দিয়ে টানা এক মাস প্রতিদিন সকালে খালিপেটে পান করতে পারেন। আল্লাহ তাআলার ইচ্ছায় এতে উপকার লাভের আশা করা যায়—ইনশাআল্লাহ।

আয়াতের তালিকা

১. সূরা ফাতিহা — পূর্ণ

২. সূরা আনআম — আয়াত ৬৭
لِّكُلِّ نَبَإٍ مُّسْتَقَرٌّ ۚ وَسَوْفَ تَعْلَمُونَ (67)

৩. সূরা হূদ — আয়াত ৪৪
وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ ۖ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ (44)

৪. সূরা কাহ্ফ — আয়াত ৪১
أَوْ يُصْبِحَ مَاؤُهَا غَوْرًا فَلَن تَسْتَطِيعَ لَهُ طَلَبًا (41)

৫. সূরা যুখরুফ — আয়াত ৪৩
فَاسْتَمْسِكْ بِالَّذِي أُوحِيَ إِلَيْكَ ۖ إِنَّكَ عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (43)

৬. সূরা মুলক — আয়াত ৩০
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ (30)

৭. আয়াতে শিফা : https://muftialamin.com/ayatush-shifa-owat-takhfif/

যারা সাদাস্রাব বা ঋতুস্রাবের যাদুতে আক্রান্ত, তারা এই আয়াতগুলোর পাশাপাশি যাদু নষ্টের আয়াতসমূহও পড়বেন।

পিরিয়ডের দিনগুলোতে নিজে আয়াত পড়া যাবে না। সেক্ষেত্রে অন্য কারো মাধ্যমে পড়িয়ে পান করবেন। এমন ব্যবস্থা না থাকলে পিরিয়ড শুরু হওয়ার আগেই বেশি পরিমাণ পানিতে ফুঁ দিয়ে রেখে দিন এবং সেখান থেকে পান করুন। সুস্থ হওয়ার পর অবশ্যই প্রতিদিনের পানি প্রতিদিন তৈরি করে পান করবেন। নিজে কুরআন পড়তে না পারলে অন্য কেউ পড়ে দিলেও হবে।

এ ছাড়া চাইলে খাবার উপযোগী পবিত্র কালি দিয়ে প্লেটে আয়াত লিখে ধুয়েও পান করা যাবে — তবে অবশ্যই খাবার উপযোগী সার্টিফাইড কালি ব্যবহার করুন।

error: Content is protected !!