আয়াতুশ শিফা ওয়াত তাখফীফ

যেকোনো রোগ মুক্তির নিয়তে “আয়াতুশ শিফা” এবং “আয়াতুত তাখফীফ” তিলাওয়াতের উপকারিতা বুজুর্গানে দীনের অভিজ্ঞতার আলোকে প্রমাণিত । বিশেষভাবে ব্যথার কষ্ট লাঘবের জন্য “আয়াতুত তাখফীফ” এর উপকারিতা  উল্লেখযোগ্য ।


আয়াতুশ শিফা


১) সূরা আত-তাওবা — আয়াত ১৪

وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ (14) التوبة (9)

২) সূরা ইউনুস — আয়াত ৫৭

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ (57) يونس (10)

৩) সূরা আন-নাহল — আয়াত ৬৯

يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ (69) النحل (16)

৪) সূরা বনী ইসরাঈল — আয়াত ৮২

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا (82) الإسراء (17)

৫) সূরা আশ-শু‘আরা — আয়াত ৮০

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ (80) الشعراء (26)

৬) সূরা হা-মিম সাজদা — আয়াত ৪৪

قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ ۖ (44) فصلت (41)


আয়াতুত তাখফীফ


১) সূরা আল-বাকারা — আয়াত ১৭৮

ذَٰلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ ۗ فَمَنِ اعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ (178) البقرة (2)

২) সূরা আন-নিসা — আয়াত ২৮

يُرِيدُ اللَّهُ أَن يُخَفِّفَ عَنكُمْ ۚ وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا (28) النساء (4)

৩) সূরা আল-আনফাল — আয়াত ৬৬

الْآنَ خَفَّفَ اللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ (66) الأنفال (8)

এর পাশাপাশি সাতবার বা কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়লে আরো বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ্। হাদীস শরীফে ইরশাদ হয়েছে — সূরা ফাতিহা সকল রোগের সুস্থতা। সুনানে দারেমী—৩৪১৩ ।

এছাড়াও সহীহ বুখারী এবং সহীহ মুসলিম শরীফে— সকাল-বিকাল সাতবার সূরা ফাতিহা পড়ে পাগল ও জ্বীনগ্রস্থ রোগীর চিকিৎসার কথা বর্ণিত হয়েছে। দ্রষ্টব্য : সহীহ বুখারী — ৫০০৭, সহীহ মুসলিম —২২০১ ।

error: Content is protected !!