মাসনূন রুকইয়াহ
- নিজের রুকইয়াহ করার জন্য এই দোয়াগুলো পড়ুন—
১। اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ الْبَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شَافِيَ إِلَّا أَنْتَ، اشْفِهِ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
বাংলা উচ্চারণ— আল্লাহুম্মা রব্বান নাসি, মুযহিবাল বা’সি, ইশফি আনতাশ শাফী, লা শা-ফিয়া ইল্লা আনতা, ইশফিহী (মেয়ে রোগী হলে পড়বে— ইশফিহা) শিফাআন লা ইউগাদিরু সাক্বামান ।
অর্থ— হে মানুষের প্রতিপালক আল্লাহ! আপনি সকল প্রকার ব্যাধি দূরকারী, তাকে আরোগ্য দান করুন; আপনিই তো আরোগ্য দানকারী— আপনি ছাড়া কোন আরোগ্য দানকারী নেই, তাকে এমন আরোগ্য দান করুন, যার পরে আর কোন অসুস্থতা নেই ।
২। اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
বাংলা উচ্চারণ—আল্লাহুম্মা রব্বান নাসি, আযহিবিল বা’সা, ইশফিহী (মেয়ে রোগী হলে পড়বে— ইশফিহা) ওয়া আনতাশ শাফী, লা-শিফাআ ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামান।
অর্থ— হে আল্লাহ! মানুষের প্রতিপালক! কষ্ট দূর করে দিন, আরোগ্য দান করুন, আপনিই আরোগ্যকারী। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।
৩। امْسَحِ الْبَاسَ رَبَّ النَّاسِ، بِيَدِكَ الشِّفَاءُ، لَا كَاشِفَ لَهُ إِلَّا أَنْتَ
বাংলা উচ্চারণ—ইমসাহিল বা’সা রব্বান নাস, বি-ইয়াদিকাশ শিফাউ, লা কাশিফা লাহু— ইল্লা আনতা।
অর্থ— হে মানুষের প্রতিপালক! কষ্ট দূর করে দিন, আপনার হাতেই সব আরোগ্য, আপনি ছাড়া (রোগ) দূর করার আর কেউ নেই।
৪। أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، بِيَدِكَ الشِّفَاءُ، لَا كَاشِفَ لَهُ إِلَّا أَنْتَ
বাংলা উচ্চারণ—আযহিবিল বা’সা রব্বান নাস, বি-ইয়াদিকাশ শিফাউ, লা কাশিফা লাহু— ইল্লা আনতা।
অর্থ— হে মানুষের প্রতিপালক! কষ্ট দূর করে দিন, আপনার হাতেই সব আরোগ্য, আপনি ছাড়া (রোগ) দূর করার আর কেউ নেই।
মাসনূন রুকইয়াহ
- অন্যের রুকইয়াহ করার জন্য উপরের দোয়াগুলোর পাশাপাশি এগুলোও পড়ুন—
১। بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ، وَاللَّهُ يَشْفِيكَ مِنْ كُلِّ دَاءٍ فِيكَ، أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شَافِيَ إِلَّا أَنْتَ
বাংলা উচ্চারণ— বিসমিল্লাহি আরক্বী-কা, ওয়াল্লাহু ইয়াশফী-কা, মিন কুল্লি দা-ঈন ফী-কা, আযহিবিল বা’সা রব্বান নাসি, ওয়াশফি আনতাশ শাফী, লা শাফিয়া ইল্লা আনতা।
অর্থ— আল্লাহর নামে আমি তোমাকে রুকইয়াহ (ঝাড়ফুঁক) করছি। এবং আল্লাহ-ই তোমার মধ্যে থাকা সকল প্রকার রোগ থেকে তোমাকে মুক্তি দিবেন । হে মানুুষের প্রতিপালক! আপনি সকল ব্যাধিকে দূর করে দিন । এবং তাকে আরোগ্য দান করুন; আপনিই তো আরোগ্য দানকারী— আপনি ছাড়া কোন আরোগ্য দানকারী নেই । ইবনে মাজাহ— ৩৫২৪।
২। أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
বাংলা উচ্চারণ— উইজু-কুমা বিকালিমা-তিল্লাহিত তা-ম্মাহ, মিন কুল্লি শায়তানিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়া মিন কুল্লি আই নিল লা-ম্মাহ।
অর্থ— আমি তোমাকে আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের আশ্রয়ে সমর্পণ করছি—সকল শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সকল ক্ষতিকর বদনজর থেকে।
৩। بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
বাংলা উচ্চারণ— বিসমিল্লাহি ইয়ুবরিকা, ওয়া মিন কুল্লি দা-য়িন ইয়াশফিকা, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা, ওয়া শাররি কুল্লি যি আইন।
সঠিক অর্থ— আল্লাহর নামে, তিনি তোমাকে রোগমুক্ত করবেন। তিনি তোমাকে প্রতিটি রোগ থেকে আরোগ্য দান করবেন। আর হিংসুকের হিংসার অনিষ্ট থেকে এবং সকল বদনজরকারীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।