ইস্তেআযা বা আশ্রয় প্রার্থনার দোয়া

  • ইস্তেআযার আয়াত

১। إِنِّي أَعُوذُ بِالرَّحْمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّا (18) مريم (19)

অর্থ: আমি তোমার থেকে পরম করুণাময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহভীরু হও।


২। رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ (97) وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ (98) المؤمنون (23)

অর্থ: হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এবং হে আমার রব! তারা আমার কাছে উপস্থিত হওয়া থেকেও আপনার কাছে আশ্রয় চাই।


৩। إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ (27) غافر (40)

অর্থ: নিশ্চয়ই আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি সেই সকল অহংকারী থেকে, যারা বিচার দিবসে বিশ্বাস করে না।


৪। قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) مِن شَرِّ مَا خَلَقَ (2) وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4) وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5) الفلق (113)

অর্থ: (বলুন) আমি ভোরের মালিকের আশ্রয় গ্রহণ করছি। তিনি যা-কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যখন তা ছেয়ে যায়। এবং গিরায় ফুঁ দানকারী নারীদের অনিষ্ট থেকে। এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।


৫। قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1) مَلِكِ النَّاسِ (2) إِلَٰهِ النَّاسِ (3) مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4) الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6) الناس (114)

অর্থ: (বলুন) আমি আশ্রয় গ্রহণ করছি সমস্ত মানুষের পালনকর্তার। মানুষের অধিপতির। মানুষের মা’বুদের। সেই কুমন্ত্রণাদাাতার অনিষ্ট থেকে যে পেছনে আত্মগোপন করে— যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিন ও মানুষের মধ্য থেকে।


  • ইস্তেআযার দোয়া

১।

أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ؛ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ

অর্থ: আমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি— তার প্ররোচনা, অহংকার এবং কুমন্ত্রণা থেকে।


২।

أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

অর্থ: আমি মহান আল্লাহর কাছে, তাঁর সম্মানীত সত্তার উসিলায় এবং তাঁর চিরন্তন রাজত্বের উসিলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।


৩।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের উসিলায় আশ্রয় প্রার্থনা করছি— সকল শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং ক্ষতিকর বদনজর থেকে।


৪।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালামের আশ্রয় নিচ্ছি তাঁর ক্রোধ, তাঁর শাস্তি, তাঁর বান্দাদের অনিষ্ট এবং শয়তানের প্ররোচনা ও আমার কাছে তাদের উপস্থিতি থেকে।


৫।

أَعُوذُ بِوَجْهِ اللَّهِ الْكَرِيمِ، وَبِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ، الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ، مِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَشَرِّ مَا يَعْرُجُ فِيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ، وَشَرِّ مَا يَخْرُجُمِنْهَا، وَمِنْ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ طَوَارِقِ اللَّيْلِ، إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ

অর্থ: আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর সম্মানীত সত্তার এবং তাঁর সেই পরিপূর্ণ কালেমাসমূহের— যা কোনো নেককার বা বদকার অতিক্রম করতে পারে না। আকাশ থেকে যা নামে এবং যা উপরে ওঠে, জমিনে যা তিনি সৃষ্টি করেছেন এবং যা জমিন থেকে বের হয় তার অনিষ্ট থেকে এবং দিন-রাত্রির ফিতনা ও আপদ থেকে।


৬।

أَعُوذُ بِوَجْهِ اللَّهِ الْعَظِيمِ، الَّذِي لَيْسَ شَيْءٌ أَعْظَمَ مِنْهُ، وَبِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ، الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ، وَبِأَسْمَاءِ اللَّهِ الْحُسْنَى كُلِّهَا، مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ، مِنْ شَرِّ مَا خَلَقَ، وَبَرَأَ، وَذَرَأَ.

অর্থ: আমি আল্লাহর মহান সত্তার আশ্রয় নিচ্ছি; যার চেয়ে মহান আর কিছুই নেই এবং আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের ও তাঁর সকল সুন্দর নামের উসিলায় আশ্রয় নিচ্ছি— তাঁর সৃষ্টির সকল অনিষ্ট থেকে।


৭।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِوَجْهِكَ الْكَرِيمِ، وَكَلِمَاتِكَ التَّامَّةِ، مِنْ شَرِّ مَا أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ تَكْشِفُ الْمَغْرَمَ وَالْمَأْثَمَ، اللَّهُمَّ لَا يُهْزَمُ جُنْدُكَ، وَلَا يُخْلَفُ وَعْدُكَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ، سُبْحَانَكَ وَبِحَمْدِكَ

অর্থ: হে আল্লাহ! আমি আপনার সম্মানীত সত্তা ও পরিপূর্ণ কালিমার উসিলায় আশ্রয় চাই। আপনিই পাপ ও ঋণ মোচন করেন। হে আল্লাহ! আপনার বাহিনীকে পরাজিত করা যায় না এবং আপনার প্রতিশ্রুতি ভঙ্গ হয় না। আপনি পবিত্র ও সকল প্রশংসার অধিকারী।

error: Content is protected !!