যাদু রিনিউ বন্ধ করবেন কীভাবে?
যাদু রিনিউ আসলে কী? : চলুন বিষয়টা একটু সহজ করে বোঝা যাক
যাদু হলো মূলত একটি চিঠি বা নির্দেশপত্র— যেখানে লেখা থাকে অমুক ব্যক্তির ক্ষতি করতে হবে । আর যাদুর কাজে নিয়োজিত জিন হলো সেই চিঠির বার্তাবাহক । চিঠি নিজে কোনো কাজ করতে পারে না — বার্তাবাহকই সেই নির্দেশ অনুযায়ী কাজ করে । যাদুকর যখন যাদু রিনিউ করে, সে মূলত নতুন একটি চিঠি বা নির্দেশ পাঠায় ।
সুতরাং আপনি যদি নিয়মিত রুকইয়াহ ও আমলের মাধ্যমে সেই বার্তাবাহককেই দুর্বল করে ফেলেন — তাহলে যাদুকর যতই নতুন নির্দেশ পাঠাক, সেই দুর্বল জিন আর তা পালন করার শক্তি পাবে না । অনেক রোগী আছেন যারা মাসের পর মাস রুকইয়াহ করছেন— তবুও যাদু রিনিউ হচ্ছেই। কিছুদিন ভালো থাকছেন, তারপর আবার আগের মতো। এর পেছনে একটি বড় কারণ হলো— শুধু রাতের আমলের উপর ভরসা করা । রাতে ঠোঁটে পড়া তেলের মালিশ, রুকইয়াহকৃত পানি পান বা দোয়া পড়লেও যাদু রিনিউ হওয়া বন্ধ হয় না— যদি দিনের বেলায় জিনকে দুর্বল করার কাজ না করা হয় ।
একটু উদাহরণ দেই — একজন বার্তাবাহককে যদি মারধর করে তার পা ভেঙে দেন, তবে তাকে নতুন চিঠি দিয়ে কোথাও পাঠাতে চাইলে সে কি যেতে পারবে? পারবে না । ঠিক তেমনি — আমলের চাপে জিন যখন আত্মরক্ষামূলক অবস্থানে চলে যায়, তখন যাদু রিনিউ হলেও নতুন করে তেমন কোনো ক্ষতি সে করতে পারে না।
ব্যর্থতার আসল কারণ কী?
অনেক রাকী বা রোগী মনে করেন — শুধু শোয়ার সময় কিছু আমল করলেই যাদু রিনিউয়াল বন্ধ হবে । অথচ যদি যাদুর কাজে নিয়োজিত জিন শক্তিশালী থাকে, তবে সে রাতের আমলগুলোকে উপেক্ষা করেই যাদু রিনিউ করে ফেলে । অর্থাৎ — জিনের শক্তি আপনার প্রতিরোধের চেয়ে বেশি থাকলে শুধুই রাতের আমল যথেষ্ট নয়।
তাহলে আসল কৌশল কী?
আসল কাজটি করতে হবে দিনের বেলায় । শয়তানকে দুর্বল করার ও যাদু বন্ধ করার কার্যকরী কিছু আমল করতে হবে। শয়তান যদি দিনের বেলা মার খেয়ে হাড় জিরজিরে হয়ে যায় — রাতে যাদু রিনিউ করার মতো শক্তি তার থাকবে না । যিনি দিনের বেলা অলসতা করেন এবং শুধু রাতে যাদু রিনিউ হওয়া থেকে বাঁচতে চান — তিনি সফল হতে পারবেন না ।
কার্যকরী আমলসমূহ
- দিনের রুকইয়াহ : দিনের বেলা অবশ্যই নিজের সমস্যার সাথে প্রাসঙ্গিক রুকইয়াহ শুনতে হবে বা তিলাওয়াত করতে হবে । প্রতিদিন অন্তত দুইবার — সকাল ও রাত । এটি জিনকে শারীরিকভাবে বিধ্বস্ত করে দেয় এবং নতুন কোনো যাদু কার্যকর করার শক্তি তার থাকে না ।
- সকাল-সন্ধ্যার মাসনূন যিকির : সকাল ও সন্ধ্যার মাসনূন যিকিরগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না । এটি শরীরের চারপাশে একটি আধ্যাত্মিক বর্ম তৈরি করে। বিশেষ করে প্রতিদিন সকালে ১০০ বার এবং সন্ধ্যায় ১০০ বার —
لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ
- নফল ইবাদত ও সিয়াম : সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা এবং নিয়মিত নফল নামাজ পড়া জিনের শক্তি দমনে অত্যন্ত কার্যকর ।
- আজওয়া খেজুর : প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাওয়া যাদুর বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল।
- মধু ও যমযম : ঘুমানোর আগে রুকইয়াহ করা মধু এবং যমযম পানি পান করা পেটের যাদু নবায়ন ঠেকাতে সাহায্য করে ।
- সোনাপাতা : পেটের যাদু পরিষ্কার করতে সোনাপাতা বা সানা মাক্কী চা পান করা যেতে পারে।
সোনাপাতা ব্যবহারের বিস্তারিত পদ্ধতি জানতে পড়ুন : https://muftialamin.com/senna-leaf - ঘর ও বিছানা সুরক্ষা : ঘুমানোর ঠিক আগে ঘরে এবং বিছানায় রুকইয়াহর পানি স্প্রে করুন ।
- হেফাজতের আয়াতসমূহ : ঘুমানোর আগে নিচের আয়াতগুলো তিলাওয়াত করে নিজের উপর দম করুন এবং পানিতে ফুঁ দিয়ে পান করুন —
- সূরা বনী ইসরাঈল, আয়াত ৮১
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا (81)
- সূরা আম্বিয়া, আয়াত ১৮
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ (18)
- সূরা সাফফাত ও সূরা জিন, প্রথম দশ আয়াত
- আয়াতুল কুরসি ও তিন কুল
- রাতে রুকইয়াহ অডিও : রাতে ঘুমানোর সময় যাদু নবায়ন বন্ধের নির্দিষ্ট রুকইয়াহ অডিও মৃদু আওয়াজে বাজিয়ে রাখুন ।
- আধ্যাত্মিক সংশোধন : শুধু আমল করলেই হবে না — নিজেকেও ঠিক করতে হবে । অনেক সময় গোপন গুনাহ বা পাপাচারের কারণে শরীরের সুরক্ষা ঢাল দুর্বল হয়ে যায়, যার ফলে শয়তান যাদু নবায়নের সুযোগ পায় । বিশেষ করে মোবাইল বা ইন্টারনেটে কুদৃষ্টি বা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্ত থাকতে হবে । গীবত বা অন্যের সমালোচনাও আধ্যাত্মিক শক্তি কমিয়ে দেয় ।
স্বপ্নে যাদু রিনিউ হলে কী করবেন?
যাদু নবায়নের একটি বিশেষ ধরন হলো— স্বপ্নের মাধ্যমে খাওয়ানো । এটি তিন ধরনের হতে পারে —
প্রথম অবস্থা : স্বপ্নে কেউ কিছু খাওয়াচ্ছে বা পান করাচ্ছে, কিন্তু ঘুম থেকে ওঠার পর কোনো শারীরিক প্রভাব বা স্বাদ পাওয়া যায় না । এটি অনেক সময় শয়তানের ওয়াসওয়াসাও হতে পারে ।
দ্বিতীয় অবস্থা : স্বপ্নে কিছু খাওয়ার পর ঘুম থেকে উঠে মুখে সেই খাবারের স্পষ্ট স্বাদ বা ঘ্রাণ অনুভব হয়, কিন্তু বাইরে থেকে কোনো চিহ্ন দেখা যায় না ।
তৃতীয় অবস্থা : স্বপ্নে খাওয়ার পর ঘুম থেকে উঠে দেখা যায় মুখে স্বাদ আছে এবং ঠোঁট, মুখ বা কাপড়ে সেই খাবারের রঙ বা অবশিষ্টাংশ লেগে আছে — এমন খাবার যা ঘরেই নেই । এটি সবচেয়ে জটিল অবস্থা ।
এমন স্বপ্নের পর করণীয় —
- জেগে উঠে বাম দিকে তিনবার থুতু ফেলুন
- আউযুবিল্লাহ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চান
- এই অভিজ্ঞতার কথা কারো কাছে প্রকাশ করবেন না
স্বপ্নে খাওয়ানো বন্ধের আরো বিস্তারিত আমল জানতে পড়ুন : https://muftialamin.com/eating-in-the-dream/
একটি জরুরি সতর্কতা
যাদু রিনিউ হওয়া নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হবেন না । ৯৯% মানুষ এটা নিয়ে অতিরিক্ত ভয় পান — আর এই ভয়টাই শয়তানকে শক্তিশালী করে । যাদু রিনিউ হওয়া মানেই আপনার অবস্থা খারাপ হয়ে যাওয়া নয়— যদি আমল জারি থাকে ।
মনে রাখবেন — শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল । নিয়মিত আমল এবং তাকওয়া বজায় রাখলে আল্লাহর রহমতে এই চক্র ভেঙে ফেলা সম্ভব ।