রুকইয়াহ

বদনজরের রুক‌ইয়াহ

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ (স.) কে বদনজরের রুকইয়াহ করতাম, আমি তার বুকের উপরে আমার হাত রেখে বলতাম— إمْسَحِ الْبَأسَ رَبَّ النَّاسِ، بِيَدِكَ الشِّفَاءُ، لَا كَاشِفَ لَهُ إِلَّا أَنْتَ   বাংলা উচ্চারণ— ইমসাহিল বা’সা রব্বান নাসি, বি-ইয়াদিকাশ শিফাউ, লা-কাশিফা লাহু ইল্লা আংতা। অর্থ— হে মানুষের প্রতিপালক আল্লাহ! অসুস্থতাকে দূর করে দিন, আপনার হাতেই সুস্থতা রয়েছে, আপনি ছাড়া আর কেহ তার রোগ দূরকারী নেই । (মুসনাদে আহমাদ- ২৪৯৯৫)  ...

Continue reading...

নাকের সমস্যায় নববী চিকিৎসা

নাকের ঘ্রাণ শক্তি কমে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, বা নাকের সাথে সম্পৃক্ত যেকোন সমস্যায় এটি ব্যবহার করা যেতে পারে ইনশআল্লাহ । আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কালজিরা হল মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। কাতাদা (রহঃ) বলেনঃ প্রতিদিন একুশটি কালজিরার দানা নিবে। একটি কাপড়ের টুকরায় তা রেখে পানিতে ভেজাবে এবং প্রতিদিন নাকের ছিদ্র পথ দিয়ে তা ব্যবহার করবে। প্রথম দিন নাকের ডান ছিদ্রে দুই ফোটা এবং বাম ছিদ্রে এক...

Continue reading...

জ্বর এবং সব ধরণের ব্যথার রুকইয়াহ

জ্বর এবং সব ধরণের ব্যথার রুকইয়াহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর এবং সব ধরনের ব্যথার ক্ষেত্রে এটি বলতে শিখিয়েছেন— بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ অর্থ: আল্লাহর নামে, যিনি মহান। আমি মহামহিম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের আগুনের উত্তাপ থেকে। (তিরমিজি, হাদিস নম্বর: ২০৮১) হাদিসে বর্ণিত উপরোক্ত দোয়াটির পাশাপাশি সূরা আম্বিয়া-এর ৬৯...

Continue reading...

ব্যথার রুকইয়াহ

ব্যথার রুকইয়াহ ১. উসমান ইবনে আবিল আস ছাকাফী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমার তখন এমন ব্যথা ছিল যে তা যেন আমাকে ধ্বংস করে দেবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমার ডান হাতটি ব্যথার স্থানে রাখো। অতঃপর উক্ত হাত দিয়ে সেখানটিতে সাতবার মোছা দাও এবং বল— أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ অর্থ— আল্লাহর মহাপরাক্রম, কুদরত ও আদিপত্যের ওয়াসীলায় আমি আমার এই...

Continue reading...

ছাই দিয়ে চিকিৎসা

আবূ হাযিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহল ইবন সা’দ রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জখম কি দিয়ে চিকিৎসা করা হয়েছিল? এই সময় আমিও তা শুনছিলাম। তিনি বললেনঃ এই বিষয়ে আমার চেয়ে অধিক জানে এমন কেউ আর নেই। আলী (রাঃ) তাঁর ঢালে করে পানি নিয়ে আসছিলেন আর ফাতিমা সেই রক্ত ধুয়ে দিচ্ছিলেন। একটি চাটাই জ্বালিয়ে এর ছাই তার জখমে ভরে দেওয়া হয়েছিল। বুখারি, তিরমিজী

Continue reading...
error: Content is protected !!