বিছানায় পেশাব করা রোগের কুরআনিক চিকিৎসা
নকচারনাল এনুরেসিস (Nocturnal Enuresis) বা বেড ওয়েটিং — সহজ বাংলায় প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিছানায় পেশাব করা রোগ। এটি রোগী এবং অভিভাবক — উভয়ের জন্যই মারাত্মক বিব্রতকর। বিশেষত সাবালেগ হওয়ার পরেও যাদের এ সমস্যা থেকে যায়, তাদের কষ্টের যেন শেষ নেই।
এ সমস্যার জন্য সহজ ও ছোট কিছু আমল দেওয়া হচ্ছে। ইখলাসের সাথে পালন করলে উপকৃত হবেন — ইনশাআল্লাহ।
আমলের পদ্ধতি
নিম্নলিখিত প্রতিটি আয়াত ৩,৭, ১১, ৪১ (যত বেশি বার সম্ভব) তিলাওয়াত করে —
১. প্রথমে রোগীর গায়ে ফুঁ দিন।
২. এরপর এক মাস চলার মতো পরিমাণ খাঁটি মধু ও দারুচিনিতে ফুঁ দিয়ে রাখুন।
এরপর পরবর্তী এক মাস প্রতিদিন —
- ঘুমানোর আধা ঘণ্টা আগে রোগীকে এক চামচ করে খাঁটি মধু খাওয়ান।
- প্রতিদিন সকালে এক টুকরো দারুচিনি চিবিয়ে খাওয়ান।
লাগাতার এক মাস এই আমল অব্যাহত রাখুন। আল্লাহ চাইলে কার্যকর ফলাফল পাবেন — ইনশাআল্লাহ।
- সূরা ফাতিহা (১): পূর্ণ
- সূরা হুদ (১১): আয়াত ৪৪
وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ ۖ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ (44) سورة هود (11)
- সূরা মুমিনুন (২৩): আয়াত ১৮
وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ ۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ (18) المؤمنون (23)
- সূরা ফাতির (৩৫): আয়াত ৪১
إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ أَن تَزُولَا ۚ وَلَئِن زَالَتَا إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِّن بَعْدِهِ ۚ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا (41) سورة فاطر (35)
- সূরা মুলক (৬৭): আয়াত ৩০
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ (30) سورة الملك (67)
- সূরা তারিক (৮৬): পূর্ণ
ঘরোয়া উপায়
- পুদিনার রস: পুদিনা পাতা বেটে রস বের করে বাসি পেটে পান করলে বিছানায় প্রস্রাব বন্ধে কার্যকর ফল পাওয়া যায়।
- ছোলা ও সিরকা: পেশাব নিয়ন্ত্রণহীনতার সমস্যায় ছোলা তিন দিন সিরকায় ভিজিয়ে রেখে সেই ছোলা খাওয়া এবং সিরকা পান করা উপকারী।
সহায়ক পরামর্শ
- ঘুমানোর আগে পানি কম পান করান।
- অতিরিক্ত লবণাক্ত বা ঝালযুক্ত খাবার এড়িয়ে চলুন।
- ঘুমানোর ঠিক আগে রোগীকে অবশ্যই পেশাব করিয়ে নিন।