ঘুমের দোয়া ও আমল

ঘুমের দোয়া

১। সহীহ বুখারী—৬৩১৪

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া

অর্থ—হে আল্লাহ আপনার নামেই মৃত্যুবরণ করি আপনার নামেই জীবিত হই।

২। সহীহ বুখারী—৬৩২০

بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

বাংলা উচ্চারণ : বিসমিকা রাব্বি ওয়াদাতু জাম্বি, ওয়া বিকা আরফাউহু, ইন আমসাকতা নাফসি ফারহামহা, ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন

অর্থ—হে আমার রব! আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠবো। যদি আপনি আমার প্রাণ নিয়ে নেন (ঘুমের মধ্যে মৃত্যু হয়), তবে তার ওপর দয়া করবেন। আর যদি তা (প্রাণ) ফিরিয়ে দেন (জেগে উঠি), তবে তাকে সেভাবেই হেফাজত করবেন, যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করেন

৩। সহীহ মুসলিম— ২৭১০

اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ ؛ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لَا مَلْجَأَ وَلَا مَنْجَى مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসলামতু ওয়াজহি ইলাইকা, ওয়া ফাওয়াদ্তু আমরি ইলাইকা, ওয়া আলজা’তু জহরি ইলাইকা, রগবাতান ওয়া রহবাতান ইলাইকা, লা মালজা’আ ওয়া লা মানজা’আ মিনকা ইল্লা ইলাইকা, আমানতু বিকিতাবিকাল্লাজি আনজালতা, ওয়া বিনাবিয়্যিকাল্লাজি আরসালতা।

অর্থ— হে আল্লাহ! আমি আমার নিজেকে তোমারই কাছে অর্পণ করছি। আমার চেহারাকে তোমার দিকে ফিরাচ্ছি। আমার সকল বিষয় তোমার নিকট সোপর্দ করছি এবং আমার পৃষ্ঠদেশ তোমার কাছে সঁপে দিচ্ছি। তোমার গযবের ভয়ে ভীত এবং তোমার রহমতের আশায় আশান্বিত হয়ে। তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই এবং  নেই মুক্তি পাওয়ার স্থান। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ এবং নবী প্রেরণ করেছ আমি তার ওপর ঈমান এনেছি।

৪। আবু দাঊদ—৫০৫৪

بِاسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِي، اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَاخْسَأْ شَيْطَانِي، وَفُكَّ رِهَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى

বাংলা উচ্চারণ : বিসমিল্লাহি ওয়াদা’তু জানবি, আল্লাহুম্মাগফিরলি যানবি, ওয়াখসা’ শায়তানি, ওয়া ফুক্কা রিহানী, ওয়াজ‌আলনি ফিন নাদিয়্যিল আ’লা

অর্থ— আল্লাহর নামে আমার দেহ রাখলাম। হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করুন, আমার শয়তানকে লাঞ্চিত করুন, আমার ঘাড়কে মুক্ত করুন এবং আমাকে উচ্চ মর্যাদাসম্পন্নদের কাতারে স্থান দিন।

৫। আবু দাঊদ—৫০৬৭

اللَّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

বাংলা উচ্চারণ : ’আল্ল-হুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, ’আ-লিমাল গয়বি ওয়াশ্‌শাহা-দাতি, রব্বা কুল্লি শাইয়িন, ওয়া মালীকাহূ, আশহাদু আল্লা- ইলা-হা ইল্লা- আন্‌তা, আ’ঊযুবিকা মিন্ শাররি নাফ্‌সী, ওয়ামিন শার্‌রিশ্ শায়ত্ব-নি, ওয়া শিরকিহী

অর্থ— হে আল্লাহ! আপনি আসমান ও জমিনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্য জ্ঞানের অধিকারী,  প্রত্যেক জিনিসের প্রতিপালক ও মালিক- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই, আমি আপনার কাছে আমার মনের মন্দ হতে, শয়তানের মন্দ ও তাঁর শির্ক হতে আশ্রয় চাই।

৬। মুসাদে আহমাদ—২২২১২

⁠ ⁠اَلّٰلهُمَّ اغْفِرْ ذَنْبِىْ وَطَهِّرْ قَلْبِيْ وَحَصِّنْ فَرْجِىْ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মাগফির যানবি, ওয়া তাহ্হির কলবি, ওয়া হাস্সান ফারজি

অর্থ— হে আল্লাহ! আমার পাপসমূহ ক্ষমা করুন। আমার অন্তরকে পবিত্র করুন । এবং আমার লজ্জাস্থানকে সুরক্ষিত করুন ।

৭। সহীহ মুসলিম—২৭২১

اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعفَافَ، والغنَى

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আস‌আলুকাল হুদা ওয়াত তুকা, ওয়াল আফাফা ওয়াল গিনা

অর্থ—হে আল্লাহ! আমি তোমার কাছে হিদায়াত, তাকওয়া, চারিত্রিক পবিত্রতা ও অভাবশূন্যতা প্রার্থনা করছি

৮। তিরমিযী—৩৫২৮

⁠ ⁠أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ

বাংলা উচ্চারণ : আঊযু বি-কালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন গাদাবিহী, ওয়া ইকাবিহী, ওয়া শার্রী ইবাদিহী, ওয়া মিন হামাঝাতিশ শায়াতী-নি ওয়া আইয়াহদুরুন।

অর্থ—আল্লাহ তা’আলার পরিপূর্ণ কালিমাসমূহের ওয়াসীলায় আমি আশ্রয় চাইছি তাঁর গযব, তাঁর শাস্তি এবং তাঁর বান্দাদের অনিষ্ট থেকে (আরো আশ্রয় চাই) শয়তানের ওয়াসওয়াসা ও উপস্থিতি থেকে।

ঘুমের আমল

  1. ঘুমের পূর্বে ওযু করা
  2. ঘুমের পূর্বে বিছানা ঝেড়ে নেয়া
  3. ডান কাত হয়ে শোয়া
  4. ডান গালের নিচে ডান হাত রাখা
  5. উপুড় হয়ে না শোয়া
  6. ঘুমানোর পূর্বে—আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে উভয় হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মুছে ঘুমানো ।
error: Content is protected !!