পেটে যাদু থাকার লক্ষণ ও তা নষ্ট করার উপায়

পেটে যাদু থাকার লক্ষণ ও তা নষ্ট করার উপায়

যাদুর অবস্থান রোগীর যত কাছে হয়, ততই তা শক্তিশালী হয়। আর রোগী যাদু থেকে যত দূরে যায়, রোগীর ওপর তার প্রভাব ততই কমতে থাকে। রোগীকে সবসময় যাদুর কাছে রাখার জন্য, বা ভিন্নভাবে বললে, যাদুর বস্তুকে স্থায়ীভাবে রোগীর সবচেয়ে কাছে রাখার জন্য জ্বীন বা যাদুকরের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে — রোগীর পেট। কারণ তখন রোগী যেখানেই যাক, যাদুর বস্তু তার থেকে কখনও আলাদা হয় না। যার পেটে যাদুর বস্তু আছে, সে নামাজ, ঘুম, ঘর, মসজিদ — সব জায়গাতেই যাদু বহন করে বেড়ায়। এ কারণেই যাদু রাখার জন্য জ্বীন ও যাদুকরের প্রথম পছন্দ হচ্ছে — পেট

যেভাবে পেটে যাদু ঢোকানো হয়

সহজ উপায় হলো, রোগীর কাছের কোনো মানুষ যাদুকরের কাছ থেকে যাদু-করা খাবার এনে তাকে খাওয়ানো। তবে যদি যাদুকরের রোগীর কাছে সরাসরি সুযোগ না থাকে—সে দূরের কেউ হয়, অথবা কাছের হলেও খাওয়ানোর সুযোগ না পায়—তাহলে দ্বিতীয় উপায় হলো, রোগীর ঘুমের মধ্যে জ্বীনের মাধ্যমে যাদুর বস্তু খাইয়ে দেওয়া। এটি কোনো খাদ্যবস্তু হতে পারে, আবার কয়লা, চুল, মাটির মতো অখাদ্যবস্তুও হতে পারে।

পূর্ব অভিজ্ঞতা না থাকলে বিষয়টি শুনতে অস্বাভাবিক মনে হতে পারে। তবে আমাদের এমন বহু বাস্তব অভিজ্ঞতা রয়েছে। যেমন—

রোগী গত এক মাসে গরুর গোশত খায়নি, কিন্তু রুকইয়াহ করার পরে তার পেট থেকে দুর্গন্ধযুক্ত কাঁচা গোশতের টুকরা বের হয়েছে। এমনও দেখেছি, রুকইয়াহর পরে রোগীর পেট থেকে চুল বের হয়েছে। এ রকম আরও অনেক অখাদ্যবস্তু, কিংবা রোগী সম্প্রতি খায়নি—এমন খাদ্যবস্তুও বের হতে দেখা গেছে।

স্বপ্নে খেতে দেখা মানেই কি যাদু?

তবে হ্যাঁ, স্বপ্নে খেতে দেখলেই অযথা ভয়ের কিছু নেই। খাবার খাওয়ার স্বপ্ন দেখা মানেই নিশ্চিতভাবে যাদুর বস্তু খাওয়া নয়। স্বপ্নের একটি বড় অংশে আমাদের চিন্তাভাবনা ও কাজকর্মের প্রভাব থাকে। সারাদিনের চিন্তাভাবনা ও কাজকর্মের কারণেও আমরা খাওয়ার স্বপ্ন দেখতে পারি, আর এটি খুবই স্বাভাবিক।

তাহলে কীভাবে বুঝবেন, স্বপ্নটি স্বাভাবিক ছিল নাকি এর পেছনে অস্বাভাবিক কিছু আছে? কিছু নির্দিষ্ট লক্ষণ দেখে এটি বোঝা সম্ভব। এ বিষয়ে ইতিপূর্বে বিস্তারিত লিখেছি বলে এখানে পুনরাবৃত্তি করছি না; আগ্রহী পাঠক এই লিংক থেকে দেখে নিতে পারেন।

: https://muftialamin.com/eating-in-the-dream/


তাহলে কীভাবে বুঝবেন পেটে যাদুর প্রভাব আছে কিনা?

খাওয়ানো বা পান করানোর মাধ্যমে যে যাদু করা হয়, তাকে আরবিতে ‘সিহরু মাকুল’ বা ‘মাশরুব’ বলা হয়। এই জাদু শরীরে প্রবেশ করলে বেশ কিছু নির্দিষ্ট শারীরিক, আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক লক্ষণ প্রকাশ পায়।

পেটে যাদু থাকার লক্ষণ

স্তর ১: প্রাথমিক/সাধারণ লক্ষণ (শারীরিক লক্ষণ)

☐ ১. পেটে বা পাকস্থলীতে দীর্ঘস্থায়ী ব্যথা, মোচড় বা কামড়ানো ব্যথা (চিকিৎসায় ভালো হয় না)
☐ ২. বারবার বমি বমি ভাব হওয়া, বিশেষত সকালে ঘুম থেকে ওঠার পর
☐ ৩. পেটের ভেতর কোনো বল বা দলার মতো কিছু নড়াচড়া করছে এমন অনুভূতি
☐ ৪. অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালাপোড়া বা টক ঢেকুর
☐ ৫. দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য
☐ ৬. খাবারের প্রতি তীব্র অনীহা অথবা অস্বাভাবিকভাবে বেশি ক্ষুধা
☐ ৭. মুখ বা পাকস্থলী থেকে উৎকট দুর্গন্ধ, যা পরিচ্ছন্নতার পরও দূর হয় না
☐ ৮. কোমর বা পিঠের নিচের দিকে ব্যথা

স্তর ২: মাঝারি লক্ষণ (স্বপ্নে প্রকাশ পাওয়া লক্ষণ)

☐ ৯. স্বপ্নে ভয়ার্ত অবস্থা দেখা
☐ ১০. স্বপ্নে নিজেকে নোংরা বা অখাদ্য কিছু খেতে দেখা
☐ ১১. স্বপ্নে বারবার খাবার বা পানি খেতে দেখা, অথবা কেউ জোর করে খাওয়াচ্ছে এমন দেখা
☐ ১২. স্বপ্নে পেটে কেউ আঘাত করছে এমন দেখা

স্তর ৩: তীব্র/প্রায়-নিশ্চিতকারী লক্ষণ (রুকইয়াহ চলাকালীন)

☐ ১৩. আয়াত পাঠের সময় পেটে প্রচণ্ড আলোড়ন বা গড়গড় শব্দ হওয়া
☐ ১৪. পেটের ব্যথা হঠাৎ তীব্র হয়ে যাওয়া
☐ ১৫. বমি ভাব হঠাৎ বেড়ে যাওয়া বা পেটে বল ফেটে যাওয়ার মতো অনুভূতি
☐ ১৬. গলা বা খাদ্যনালীতে কিছু আটকে আছে বা উপরে উঠছে এমন মনে হওয়া
☐ ১৭. কারণ ছাড়াই রুদ্ধশ্বাসে কান্না পাওয়া
☐ ১৮. অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত হাসির উদ্রেক হওয়া
☐ ১৯. তিলাওয়াত শোনার সময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়া বা সংজ্ঞাহীন হয়ে যাওয়া
☐ ২০. মুখমণ্ডল সাময়িকভাবে কালচে হয়ে যাওয়া
☐ ২১. চোখ বন্ধ করে শোনার সময় জট পাকানো চুল, সুতা বা দড়ির প্রতিচ্ছবি ভেসে ওঠা
☐ ২২. ইস্তিফরাগ বা বমির সময় কালো/হলুদ/লাল রঙের তরল বের হওয়া
☐ ২৩. বমির সাথে চুল, গিঁট দেওয়া সুতা বা জমাট রক্তের মতো কিছু বের হওয়া

সতর্কতা: উপরের বেশ কয়েকটি লক্ষণ মিলে গেলেই নিশ্চিতভাবে যাদু বলা যাবে না। অনেক সময় কিছু কিছু লক্ষণ সাধারণ শারীরিক রোগের কারণেও হতে পারে, তাই অভিজ্ঞ রুকইয়াহকারীর মাধ্যমে নিশ্চিত হওয়া এবং প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেওয়াও জরুরি।


লক্ষণ দেখলে করণীয় : পেটের যাদু নষ্ট করার উপায়

লক্ষণের আলোকে যদি বুঝতে পারেন যে, আপনাকে স্বপ্নে বা বাস্তবে যাদুর বস্তু খাওয়ানো হয়েছে, কিংবা স্বপ্নে এখনও প্রায়ই যাদুর বস্তু খাওয়ানো হয়, তাহলে আপনার করণীয় হলো—

বমি বা টয়লেটের মাধ্যমে যাদুর বস্তু (যদি তা পেটে এখনও অবশিষ্ট থাকে) অথবা যাদুর প্রভাব (দীর্ঘদিন থাকার ফলে যাদুর বস্তু পেটে বিলীন হয়ে গেলে, অথবা তরল কিছু পান করানোর মাধ্যমে যাদু করা হয়ে থাকলে) পেট থেকে বের করে দেওয়া।

এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—


শেষ কথা

আল্লাহ চাহে তো এর মধ্যেই আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন — ইনশাআল্লাহ। উপরের ধাপগুলো অনুসরণ করার পরেও সমস্যার সমাধান না হলে, একজন অভিজ্ঞ আলেম রাক্বীর শরণাপন্ন হওয়াই উচিত হবে।

error: Content is protected !!