পেটের যাদু নষ্টে সোনাপাতা

যাদুর বহুল প্রচলিত প্রকারগুলোর মধ্যে ‘সিহরুল মা’কুল’ তথা খাওয়ানোর যাদু এবং ‘সিহরুল মাশরুব’ তথা পান করানোর যাদু অন্যতম। খাবার এবং পানীয় উভয়টাই যেহেতু পেটে গিয়ে পৌঁছে, সে কারণে এই দুই প্রকার যাদুকে বোঝার সুবিধার্থে আমরা ‘পেটের যাদু’ বলে প্রকাশ করে থাকি ।

পেটের যাদু নষ্টে সোনাপাতা খুবই উপকারী একটি ভেষজ। সোনাপাতার আরবী নাম ‘সানা’। পৃথিবীর বিভিন্ন দেশেই এই পাতা জন্মে, তবে যাদু নষ্টসহ পেটের অন্যান্য চিকিৎসায় মক্কায় জন্মানো সোনাপাতা সবচেয়ে বেশি কার্যকর। মক্কার সোনাপাতাকে ‘সানা মাক্কী’ নামে প্রকাশ করা হয়।

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কোন বস্ততে যদি মৃত্যুর ঔষধ থাকত, তবে তা থাকত সানায় (সোনাপাতায়)। তিরমিজী-২০৮৭।

পেটের যাদু নষ্টে সোনাপাতার বিভিন্ন রকমের রেসিপি রয়েছে। সমস্যার ধরন এবং রোগীর বয়স অনুযায়ী একেকজনের জন্য একেকটা পারফেক্ট। বেশি ভালো হবে ভেষজ সম্পর্কে অভিজ্ঞ কোনো হেকিমের সাথে পরামর্শ করে সোনাপাতার রেসিপি ও ডোজ ঠিক করে নেওয়া। তবে যতগুলো রেসেপি আছে তার মধ্যে দুইটি রেসেপি বেশি সহজ ও কার্যকরী।

১) প্রথমে ৪০ গ্রাম (৮ চা-চামচ) পরিমাণ ঘি সমপরিমাণ মধুর সঙ্গে মিক্স করুন। অতঃপর আনুমানিক ৩  গ্রাম (২ চা-চামচ) সোনাপাতার গুঁড়া বা আস্ত সোনাপাতা ভালোভাবে গুঁড়া করে মধুর সঙ্গে ভালোভাবে মিক্স করে খেয়ে নিন। এই রেসিপিটি সবচেয়ে উত্তম। ইবনে মাজাহ শরীফে সোনাপাতা সম্পর্কে বর্ণিত একটি হাদীসে এর ইঙ্গিত পাওয়া যায়। যেখানে রসূলুল্লাহ (স.) ইরশাদ করেছেন— অবশ্যই তোমাদের ‘সানা এবং সান্নূত’ ব্যবহার করা উচিত। কারণ তাতে ‘সাম’ ছাড়া সব রোগের প্রতিষেধক রয়েছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ! ‘সাম’ কী? তিনি বললেন: ‘মৃত্যু’। হাদীস নং-৩৪৫৭।

হাদীসে উল্লেখিত ‘সানা’ শব্দের অর্থ তো সোনাপাতা; যা উপরেও উল্লেখ করা হয়েছে। তবে ‘সান্নূত’ শব্দের অর্থ কী এ বিষয়ে ৮টি মত রয়েছে। তন্মধ্যে ৮ নম্বর এবং সর্বাধিক গ্রহণযোগ্য হলো, ‘সান্নূত’ অর্থ ঘি রাখার চামড়ার পাত্রে রক্ষিত মধু। সুতরাং হাদীসে উল্লেখিত ‘সান্নূত’ শব্দ দ্বারা এই রেসিপির প্রতি ইঙ্গিত পাওয়া যায়।

২)  আনুমানিক ৩ গ্রাম বা হাতের তালুতে যে পরিমান সোনাপাতা নেওয়া যায়, সে পরিমান পাতা রাতের বেলা ১ লিটার পানিতে ভিজিয়ে রাখুন। সঙ্গে সামান্য কয়েকটি কালোজিরার দানাও দিতে পারেন। এভাবে সারারাত ভিজিয়ে রাখুন। সকালবেলা পাতাগুলোকে ফুটানো পর্যন্ত চুলায় জ্বাল দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিন। পান করা উপযুক্ত ঠান্ডা হয়ে গেলে প্রথমে ভালোভাবে ছেঁকে নিন। মিষ্টতা আনার জন্য চাইলে সাথে প্রয়োজনীয় পরিমাণ মধুও মিক্স করে নিতে পারেন। মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে খালি পেটে ১-৩ গ্লাস পান করুন।

বিঃদ্রঃ সোনাপাতার সঙ্গে যাদু-সংক্রান্ত আয়াত এবং পেট ও খাদ্য-পানীয় সংক্রান্ত আয়াতগুলো পাঠ করে রুকইয়াহ করে নিলে বেশি উপকারিতা পাওয়া যাবে, ইনশাআল্লাহ ।

সতর্কতাঃ সম্ভব হলে সোনাপাতা ব্যবহারের পরে আধা ঘণ্টা বা যতটুকু সময় সম্ভব রোদে হাঁটাচলা করতে পারলে ভালো। এবং সেটি খালি পায়ে হলে আরও বেশি ভালো। এবং পরবর্তী কিছু সময় পর্যন্ত অলস বসে না থেকে কাজকর্মে লিপ্ত থাকা উচিত।

  • আলসার/কোলাইটিস রোগী
  • যাদের কিডনি সমস্যা আছে
  • ১২ বছরের কম বয়সী বাচ্চা
  • গর্ভবতী বা ব্রেস্ট ফিডিং করান এমন মায়েরা সোনাপাতা ব্যবহার করবেন না ।

যাদু নষ্ট না হওয়া পর্যন্ত প্রতি মাসে কমপক্ষে একবার সোনাপাতা ব্যবহার করবেন । মাসে একবার সোনাপাতা ব্যবহার করা সকলের জন্যই উপকারী। অসুস্থদের জন্য ডাক্তার ডোজ ঠিক করে দেবেন। খুব বেশি সমস্যা হলে একদিন পরপর সোনাপাতা ব্যবহার করা যাবে। তবে কোনভাবেই লাগাতার এক সপ্তাহের বেশি এটা ব্যবহার করবেন না।

error: Content is protected !!