দাম্পত্য মনোমালিন্য দূর ও ভালোবাসা বৃদ্ধির আমল

দাম্পত্য মনোমালিন্য দূর ও ভালোবাসা বৃদ্ধির আমল

স্বামী-স্ত্রীর মধ্যকার মনোমালিন্য দূর করতে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টির নিয়তে নিচের আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন।

১) স্বামী/স্ত্রীর মনে আপনার প্রতি কোন বিদ্বেষ থাকলে তা যেন আল্লাহ দূর করে দেন— এই নিয়তে প্রতিদিন ফজর ও মাগরিবের পরে ৩/৭/২১ অথবা যতবার সম্ভব সূরা হিজর এর ৪৭নং আয়াত তিলাওয়াত করবেন । পাশাপাশি (সম্ভব হলে) পানি বা যেকোন খাবারে ফুঁ দিয়ে তাকে খাওয়াবেন । এবং (সম্ভব হলে) আয়াতটি তিলাওয়াত করে তার বুকে অথবা শরীরের যেকোন জায়গায় ফুঁ দিবেন ।

১. স্বামী বা স্ত্রীর মনে আপনার প্রতি কোনো বিদ্বেষ থাকলে তা যেন আল্লাহ দূর করে দেন — এই নিয়তে প্রতিদিন ফজর ও মাগরিবের পরে ৩, ৭ বা ২১ বার অথবা যতবার সম্ভব সূরা হিজরের ৪৭ নং আয়াত তিলাওয়াত করুন। পাশাপাশি সম্ভব হলে পানি বা যেকোনো খাবারে ফুঁ দিয়ে তাকে খাওয়াবেন এবং আয়াতটি তিলাওয়াত করে তার বুকে বা শরীরের যেকোনো জায়গায় ফুঁ দিবেন।

আয়াতটি এই— وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ (47) الحجر (15)

বি.দ্র. : উক্ত খাবার বা পানি অন্যরা খেলেও কোনো সমস্যা নেই। চাইলে পানির কলসি বা ফিল্টারে অথবা যেকোনো খাবার রান্নার সময় ফুঁ দিয়ে নিতে পারবেন।

২. স্বামী বা স্ত্রীর অন্তরে যেন আল্লাহ আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দেন — এই নিয়তে যেকোনো ফরজ নামাজের পরে নিচের আয়াতগুলো তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন। সম্ভব হলে আগের মতো খাবার বা পানীয়তে ফুঁ দিয়ে তাকে খাওয়াবেন এবং সুযোগ হলে গায়েও ফুঁ দিবেন।

১. সূরা আলে ইমরান — ১০৩ ও ১৫৯ নং আয়াত
২. সূরা আ’রাফ — ১৮৯ নং আয়াত
৩. সূরা ত্বহা — ৩৯ ও ৪০ নং আয়াত
৪. সূরা রুম — ২১ নং আয়াত
৫. সূরা আনফাল — ৬৩ নং আয়াত

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً (فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ) فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (103) سورة آل عمران (3)

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159) آل عمران (3)

هُوَ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ (وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا) ۖ فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِ ۖ  فَلَمَّا أَثْقَلَت دَّعَوَا اللَّهَ رَبَّهُمَا لَئِنْ آتَيْتَنَا صَالِحًا لَّنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ (189) الأعراف (7)

أَنِ اقْذِفِيهِ فِي التَّابُوتِ فَاقْذِفِيهِ فِي الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِّي وَعَدُوٌّ لَّهُ ۚ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِي (39) إِذْ تَمْشِي أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَن يَكْفُلُهُ ۖ فَرَجَعْنَاكَ إِلَىٰ أُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِي أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍ يَا مُوسَىٰ (40) طه (20) 

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ (21) الروم (30)

وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ (63) الأنفال (8)

৩. স্বামী বা স্ত্রী যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং দূরে অবস্থান করেন, সেক্ষেত্রে আল্লাহ যেন তাকে দ্রুত আপনার কাছে ফিরিয়ে দেন — এই নিয়তে নিচের আয়াতগুলো তিলাওয়াত করে দোয়া করুন।

১. সূরা বাকারা — ১৪৮ নং আয়াত
২. সূরা লুকমান — ১৬ নং আয়াত

  وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (148) البقرة (2)

يَا بُنَيَّ إِنَّهَا إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُن فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ ۚ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ (16) لقمان (31)

দৃষ্টি আকর্ষণ: স্বামী-স্ত্রীর স্বাভাবিক মনোমালিন্য দূর হওয়ার জন্য আল্লাহ চাইলে উপরোক্ত আমলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তবে এই মনোমালিন্য বা দূরত্বের পেছনে বিচ্ছেদের যাদু বা আশিক জিনের হাত থাকলে অবশ্যই যাদু ও জিনের আছর নষ্টের জন্য রুকইয়াহ করতে হবে।

বিচ্ছেদের যাদু সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন — বিচ্ছেদের যাদু

স্বামী বা স্ত্রী পরকীয়ায় আক্রান্ত হলে দেখুন — পরকীয়া ও রুকইয়াহ সমাধান

error: Content is protected !!