নেক সন্তান লাভের দোয়া ও আমল

নেক সন্তান লাভের দোয়া ও আমল

নেক সন্তান আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে তাঁর বান্দাদের জন্য এক বিশেষ উপহার । সন্তান দানের এই ক্ষমতা একমাত্র আল্লাহ’রই হাতে । তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি কাউকে মেয়ে সন্তান, কাউকে ছেলে সন্তান, কাউকে আবার দান করেন— জমজ সন্তান । আবার যাকে মর্জি তাকে রাখেন— নিঃসন্তান । 

নেক সন্তান লাভের জন্য দিনরাতের যেকোনো সময় নতুন ওযূ করে দুই রাকাআত ‘সালাতুল হাজত’ নামাজ আদায় করবেন । এরপরে জায়নামাজে বসেই ধারাবাহিকভাবে নিম্নোক্ত আমলগুলো করে আল্লাহ পাকের কাছে দোয়া কান্নাকাটি করবেন । মনে রাখবেন, শুধু সন্তান নয়; আল্লাহ পাকের কাছে চাইতে হবে “নেক সন্তান। 

১। দরুদে শেফা— কমপক্ষে সাতবার

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَٓى اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ بِعَدَدِ كُلِّ دَٓاءٍ وَدَوَٓاءٍ وَبَارِكْ وَسَلِّمْ عَلَيْهِ

🔊 বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বি-আদাদি কুল্লি দা-ইন ওয়া দাওয়াইন, ওয়া বারিক ওয়া সাল্যিম আলাইহি ।

📘 বাংলা অনুবাদ : হে আল্লাহ! আমাদের প্রিয় নেতা মুহাম্মদ (সা.)-এর ওপর এবং তাঁর পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করুন—
সমস্ত রোগ ও তার চিকিৎসার সংখ্যার সমপরিমাণ। আর তাঁর ওপর বরকত ও শান্তি নাযিল করুন।

২। ইসমে আযম— ১ বার করে

৩। আসমাউল হুসনা— ১ বার করে

৪। নেক সন্তান লাভের আয়াত : প্রতিটি আয়াত কমপক্ষে ১১ বার

  • ১। সূরা আলে ইমরান — ৩৮
  • 🔊 বাংলা উচ্চারণ : রব্বি হাব লি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বয়্যিবাহ, ইন্নাকা সামীউদ দু‘আ।

    📘 বাংলা অনুবাদ : হে আমার রব! আপনি আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী।

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ (38) آل عمران (3)


  • ২। সূরা মার‌ইয়াম— ৫
  • 🔊 বাংলা উচ্চারণ : ফাহাব লি মিল্লাদুনকা ওয়ালিয়্য্যা।
  • 📘 বাংলা অনুবাদ : অতএব, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন।

فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا (5) سورة مريم (19)


  • ৩। সূরা আম্বিয়া — ৮৯
  • 🔊 বাংলা উচ্চারণ : রব্বি লা তাযারনি ফারদান, ওয়া আন্তা খইরুল ওয়ারিছীন।
  • 📘 বাংলা অনুবাদ : হে আমার রব! আমাকে একা রেখে দেবেন না। আর আপনিই তো সর্বোত্তম উত্তরাধিকারী।

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ (89) الأنبياء (21)


  • ৪। সূরা ফুরকান — ৭৪
  • 🔊 বাংলা উচ্চারণ : রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ‘ইউনিন, ওয়াজ‘আলনা লিল মুত্তাকীনা ইমামা।
  • 📘 বাংলা অনুবাদ : হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ বানান।

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (74) الفرقان (25)


  • ৫। সূরা সাফ্ফাত- ১০০
  • 🔊 বাংলা উচ্চারণ : রব্বি হাব লি মিনাস সলিহীন।
  • 📘 বাংলা অনুবাদ : হে আমার রব! আমাকে নেক সন্তান দান করুন।

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ (100) الصافات (37)


৪। গর্ভ সংক্রান্ত আয়াত : প্রতিটি আয়াত কমপক্ষে ৩ বার

error: Content is protected !!