কীভাবে রুকইয়াহর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিবেন

রুকইয়াহ চিকিৎসা গ্রহণের পূর্বে অনুগ্রহ করে নিচের ধাপগুলো অনুসরণ করুন। এতে রুকইয়াহ সম্পর্কে আপনার সঠিক ধারণা তৈরি হবে এবং অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটিও সহজ ও দ্রুত সম্পন্ন করা যাবে— ইনশাআল্লাহ।


ধাপ–১ : রুকইয়াহ সম্পর্কে প্রাথমিক ধারণা নিন

প্রথমেই জেনে নিন—

  • রুকইয়াহ কী?
  • রুকইয়াহ কীভাবে করা হয়?

বিস্তারিত জানতে—

https://muftialamin.com/what-is-ruqyah/


ধাপ–২ : রুকইয়াহ কোন কোন সমস্যার জন্য করা হয়, তা জানুন

রুকইয়াহ সব ধরনের রোগের চিকিৎসা নয়। তাই আগে জেনে নিন—

  • আমরা কী ধরনের সেবা প্রদান করি।
  • কোন কোন রোগ ও সমস্যার জন্য রুকইয়াহ করা হয়।
  • কোন ক্ষেত্রে রুকইয়াহ প্রযোজ্য নয়।

বিস্তারিত জানতে—

https://muftialamin.com/our-services/


ধাপ–৩ : চিকিৎসার সময়কাল সম্পর্কে বাস্তব ধারণা নিন

অনেকেই জানতে চান—

“রুকইয়াহ করলে কত দিনে সুস্থ হওয়া যায় বা মোট কতটি সেশন লাগতে পারে?”

এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। রোগের ধরন, জটিলতা, আল্লাহ তাআলার ইচ্ছা এবং রোগীর আমল ও চিকিৎসা অনুসরণের ওপর সুস্থ হওয়ার সময় নির্ভর করে।

বিস্তারিত জানতে—

https://muftialamin.com/huash-shafi/

https://muftialamin.com/please-do-not-be-restless/

আরও বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর—

https://muftialamin.com/faq/


ধাপ–৪ : সার্ভিস ও ফি সম্পর্কে জেনে নিন

চিকিৎসা গ্রহণের আগে সার্ভিস ও ফি সম্পর্কে জেনে নিন।

https://muftialamin.com/appointment/


ধাপ–৫ : আপনার লক্ষণগুলো যাচাই করুন

নিচের লিংকে গিয়ে বিভিন্ন রোগের লক্ষণগুলো পড়ুন এবং নিজের সঙ্গে মিলিয়ে দেখুন।

https://muftialamin.com/categories/ruqyah/symptoms/

এরপর যেসব লক্ষণ আপনার সঙ্গে মিলে যায়, সেগুলোর শিরোনাম ও নম্বর লিখে আমাদের জানান।

উদাহরণ—

  • বদনজরের লক্ষণ — ৩, ৭, ১০
  • বিবাহ বন্ধের যাদুর লক্ষণ — ২, ৫, ১২
  • জাগ্রত অবস্থায় জ্বীনের লক্ষণ — ১, ৯, ১০
  • নিদ্রাবস্থায় জ্বীনের লক্ষণ — ৪, ৬, ১৩

ধাপ–৬ : আপনার সমস্যাগুলো লিখে পাঠান

নিচের তিনটি শিরোনামে আপনার সমস্যাগুলো লিখে পাঠান—

১। শারীরিক সমস্যা

যেমন—

  • মাথাব্যথা
  • শ্বাসকষ্ট
  • সন্ধ্যার পর শরীরে জ্বালাপোড়া
  • শরীর ভারী লাগা

২। মানসিক সমস্যা

যেমন—

  • আত্মহত্যার চিন্তা
  • একাকী থাকতে ইচ্ছা করা
  • মানুষের সঙ্গে মিশতে না চাওয়া
  • অতিরিক্ত রাগ বা খিটখিটে মেজাজ

৩। আধ্যাত্মিক সমস্যা

যেমন—

  • নামাজে অনীহা
  • কুরআন পড়তে কষ্ট হওয়া
  • নামাজে দাঁড়ালে পিছনে কেউ আছে বলে মনে হওয়া
  • যিকির করতে অস্বস্তি লাগা

ধাপ–৭ : কখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে?

আপনার পাঠানো তথ্য ও লক্ষণ পর্যালোচনা করার পর—

  • যদি জ্বীন, যাদু, হিংসা বা বদনজরের শক্তিশালী লক্ষণ পাওয়া যায়, তাহলে আপনাকে ডায়াগনোসিস রুকইয়াহ-এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বলা হবে।
  • যদি বিষয়টি নিশ্চিত না হয়, তাহলে কিছুদিন সেলফ রুকইয়াহ করতে বলা হবে। পরবর্তী আপডেটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
  • আর যদি আপনার সমস্যাটি জ্বীন-যাদু সম্পর্কিত বলে মনে না হয়, তাহলে সেটিও আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।

ধাপ–৮ : অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

নিচের লিংকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফরমটি পূরণ করুন—

https://muftialamin.com/appointment/

১। Location নির্বাচন করুন

  • Online
  • Dhaka

২। Service নির্বাচন করুন

  • নতুন রোগী হলে Diagnosis নির্বাচন করুন।
  • পুরাতন রোগী হলে Treatment Session নির্বাচন করুন।
  • শুধুমাত্র পূর্বে পরামর্শ দেওয়া থাকলে Treatment Extra Long Session নির্বাচন করুন।

৩। Date ও Time নির্বাচন করুন

লোকেশন ও সার্ভিস নির্বাচন করার পর ক্যালেন্ডার প্রদর্শিত হবে। এবার আপনার সুবিধামতো তারিখ ও সময় নির্বাচন করুন।

  • লাল বা ধূসর তারিখগুলো বুকিংয়ের জন্য খালি নয়।
  • নীল (Blue) রঙের তারিখগুলো থেকে আপনার সুবিধামতো দিন নির্বাচন করুন।

৪। ব্যক্তিগত তথ্য পূরণ করুন

এরপর নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন—

  • Patient Name — রোগীর পূর্ণ নাম
  • Patient Age — রোগীর বয়স
  • Patient Type — নতুন (New) অথবা পুরাতন (Old) রোগী
  • Marital Status — বৈবাহিক অবস্থা
  • Occupation — পেশা
  • Address — বর্তমান ঠিকানা
  • Highest Qualification — সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
  • WhatsApp Number — হোয়াটসঅ্যাপ নম্বর
  • Email — ইমেইল ঠিকানা

৫। পেমেন্টের তথ্য দিন

এরপর পেমেন্ট সংক্রান্ত তথ্য পূরণ করুন।

  • Payment Method থেকে আপনার ব্যবহৃত পেমেন্ট মাধ্যম নির্বাচন করুন।
  • Payment Reference ঘরে লেনদেনের Transaction ID / Reference Number লিখুন।

বিঃদ্রঃ বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জানতে ভিজিট করুন—

https://muftialamin.com/payment-way/

৬। Description লিখুন

Description ঘরে আপনার সমস্যার সংক্ষিপ্ত বিবরণ লিখুন।

যেমন—

  • প্রধান সমস্যা কী?
  • কতদিন ধরে সমস্যা হচ্ছে?
  • পূর্বে রুকইয়াহ বা অন্য কোনো চিকিৎসা নিয়েছেন কি না (যদি প্রযোজ্য হয়)

৭। Submit করুন

সব তথ্য যাচাই করে Submit বাটনে ক্লিক করুন।


ধাপ–৯ : বুকিং নিশ্চিত হয়েছে কীভাবে বুঝবেন?

ফরম সাবমিট করার পর প্রথমে আপনার ইমেইলে একটি Pending Email পাঠানো হবে।

পরবর্তীতে বুকিং অনুমোদিত হলে একটি Confirmation Email পাঠানো হবে।

Confirmation Email পাওয়ার পরই আপনার অ্যাপয়েন্টমেন্ট চূড়ান্তভাবে নিশ্চিত হয়েছে বলে গণ্য হবে।

যদি ১–২ কার্যদিবস পার হওয়ার পরও Confirmation Email না পান, তাহলে আপনার নাম অথবা Booking ID উল্লেখ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।


ধাপ–১০ : নিজে বুকিং করতে সমস্যা হলে

আপনি যদি ওয়েবসাইট থেকে বুকিং করতে না পারেন, তাহলে নিচের তথ্যগুলো আমাদের WhatsApp-এ পাঠান—

  • রোগীর নাম
  • বয়স
  • পেশা
  • ঠিকানা
  • WhatsApp নম্বর
  • Email (যদি থাকে)
  • সমস্যার সংক্ষিপ্ত বিবরণ
  • পছন্দের তারিখ ও সময়

আমরা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেব— ইনশাআল্লাহ।

WhatsApp: 01912-494175


গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • Submit করার আগে তথ্যগুলো একবার ভালোভাবে যাচাই করুন।
  • নির্ধারিত সময়ের ১০–১৫ মিনিট আগে সেন্টারে উপস্থিত হওয়ার চেষ্টা করুন।
  • নতুন রোগীরা অবশ্যই ২ লিটারের একটি পানির বোতল সঙ্গে নিয়ে আসবেন।
  • পুরাতন রোগীরা পূর্বে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় জিনিস সঙ্গে আনবেন।
  • মহিলা রোগী ও মহিলা অভিভাবকগণ অবশ্যই পূর্ণ শরঈ পর্দা বজায় রেখে আসবেন।

আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুন।

জাযাকুমুল্লাহু খাইরান।

error: Content is protected !!