পারিবারিক যাদু : সিহরুল আ’ঈলা
ঠুনকো কারণে কিংবা অকারণেই ঘরে সারাদিন অশান্তি, অস্থিরতা ও ঝগড়াঝাঁটি লেগেই থাকা পারিবারিক যাদুর অন্যতম লক্ষণ। পারিবারিক যাদু, মানুষ বা জ্বীনের হিংসা ও বদনজরের প্রভাবেও সাধারণত এমনটা হয়ে থাকে। আবার কখনো কখনো পুরোনো বাড়ি হলে বা ঘরে জ্বীনে আক্রান্ত কোনো রোগী থাকলে— জ্বীনের কারণেও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে সম্ভব হলে ঘরে দৈনিক একবার পূর্ণ সূরা বাক্বারা তিলাওয়াত করতে হবে। অথবা কমপক্ষে প্রতি তিন দিনে একবার পূর্ণ সূরা বাক্বারা পড়তে হবে। একান্তই পূর্ণ সূরা পড়া সম্ভব না হলে অন্তত দৈনিক একবার সূরা বাক্বারার শেষ দুই আয়াত তিলাওয়াত করতে হবে এবং পুরো সূরা বাক্বারার অডিও প্লে করতে হবে।
যাদু নষ্ট করা এবং ঘর থেকে জ্বীন-শয়তান দূর করার ক্ষেত্রে সূরা বাক্বারার আমল অত্যন্ত কার্যকর—যা অসংখ্য সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। নিয়মিত আমল করতে থাকলে এই সূরার বরকতে আল্লাহ তাআলা এসব সমস্যা থেকে হেফাজত করবেন— ইনশাআল্লাহ।
ঘর থেকে যাদুর প্রভাব দূর করা এবং জ্বীন-শয়তান তাড়ানোর ক্ষেত্রে সূরা বাক্বারার ফযীলত ও আমল পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত ও রেফারেন্সসহ জানতে আগ্রহী পাঠকগণ এখানে ক্লিক করে পূর্বপ্রকাশিত লেখাটি পড়ে নিতে পারেন।