তাবিজ বা যাদুর জিনিস নষ্ট করার সঠিক পদ্ধতি

তাবিজ বা যাদুর জিনিস নষ্ট করার সঠিক পদ্ধতি

তাবিজ বা সন্দেহজনক কোনো যাদুর বস্তু পেলে হাতে গ্লাভস পরে বা পলিথিন পেঁচিয়ে সতর্কতার সাথে খুলে ভেতরের মূল অংশ বের করুন। মাস্ক পরে নিলে আরও ভালো — যাতে ঘ্রাণ নাকে পৌঁছাতে না পারে।

এরপর নিচের রুকইয়াহ সেটটি পাঠ করে পানিতে ফুঁ দিয়ে পানি তৈরি করুন —

  1. দুরুদ শরীফ
  2. সূরা ফাতিহা
  3. তিন কুল — সূরা ইখলাস, ফালাক ও নাস
  4. আয়াতুল কুরসি
  5. সূরা আ’রাফ — ১১৭ থেকে ১২২ নং আয়াত
  6. সূরা ইউনুস — ৮১ ও ৮২ নং আয়াত
  7. সূরা ত্বহা — ৬৯ নং আয়াত  
  8. দুরুদ শরীফ

এই সেটটি তিনবার, সাতবার বা সময় অনুযায়ী যতবার সম্ভব পাঠ করে পানিতে ফুঁ দিন। তারপর তাবিজটি সেই পানিতে ডুবিয়ে রাখুন — যতক্ষণ পর্যন্ত কাগজের লেখা উঠে না আসে। দীর্ঘক্ষণ ভিজিয়েও লেখা না উঠলে গ্লাভস পরে বা পলিথিন পেঁচিয়ে ঘষে লেখা তুলে ফেলুন। খোদাই বা আঁকা যাদু হলে ঘষে বা খুঁচিয়ে নষ্ট করুন। পরিশেষে পানিসহ বস্তুটি পরিত্যক্ত স্থানে ফেলে দিন।

বি.দ্র. : সবগুলো আয়াত পড়তে না পারলে কমপক্ষে তিনবার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে পানি তৈরি করুন।

সতর্কতা: কিছু তাবিজ বা যাদুর বস্তু স্পর্শ করলে, ঘ্রাণ নিলে বা আগুনে পোড়ালে নষ্ট হওয়ার বদলে সক্রিয় হয়ে যায়। তাই যেকোনো সন্দেহজনক বস্তু খালি হাতে ধরা, ঘ্রাণ নেওয়া বা পোড়ানো থেকে বিরত থাকুন।

error: Content is protected !!